Breaking News
Loading...
শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬

★গল্পঃ ছোট বোন★


★গল্পঃ ছোট বোন★

__________লিখাঃ Tanvir Rahman Shamim (ভদ্র ছেলে)




হৃদয়-একটু শোন না??
মেঘা-হ্যা বল।
হৃদয়-বলছি যে কি করিস??
মেঘা-চোখে কি মলম লাগিয়েছিস
নাকি??
হৃদয়-না,কেন??
মেঘা-তুই দেখতে পারছিস যে আমি হাতে
মেহেদি দিচ্ছি,
তাইলে কেন জিজ্ঞাস করছিস হাহ??
__এত চেতস কেন?
হৃদয়-চেতবো নাতো তোমাকে আমি
নিলার মত আদর করবো??
হৃদয়-মানে??
মেঘা-তুই যে নিলার সাথে প্রেম করিস তা
আমি জানি আর কালকে ফোনে কথা
বলার সময় ফোনে মুখ দিয়ে কি করছিলি, বুঝিনা আমি হাহ।
হৃদয়-কি সব বলছিস তুই মেঘা??
মেঘা-ওহ আমার কথা এখন তো তুই বুঝবিই না,
নিলার থেকেই তাইলে সব শুনে নেই??
হৃদয়-নাা ন,এমন করিস না,
মেঘা__আমি আবার কি করলাম,
করবো তো এখন।
হৃদয়__কি করবি??
মেঘা__সব মাকে বলে দিব।
হৃদয়__বলিস না এই সব প্লিজ।
মেঘা__তাইলে আমার ৫০০ টাকা
লাগবে,চটপট দিয়ে দে।
হৃদয়__টাকা নাই আমার কাছে।
জানিস ই তো চাকরিহীন বেকার
আমি।
পারবনা দিতে।
মেঘা__মা,মা???
হৃদয়__মাকে ডাকিস না,এই নে টাকা।
__এমন দজ্জাল বোন যার কপালে থাকবে
সে পুরাই ফকির হয়ে যাবে সাথে
কানা থাল ও থাকবে(মনে মনে)
মেঘা__কিছু বললি ভাইয়া।
হৃদয়__না রে।
মেঘা__তাইলে এখন একটু হাতে মেহেদি
দিয়ে দেনা ভাইয়া?(করুনার সুরে বলল)
হৃদয়__পারব না রে পাগলি কাজ আছে।
কি কাজে আসলাম আর কি হয়ে গেল,
৫০০ টাকাই লস হয়ে গেল আমার।
.
বেকার বসে আছি অনেকদিন বাসাই।
আসলে নিলার সাথে আমার ঝগড়া
হয়েছে তাই গিয়েছিলাম মেঘার
থেকে নিলার খোজটা নিয়ে নেব,
তা আর হল না।
.
আমি হলাম হৃদয়,নিলা হল আমার
লাভার আর মেঘার বান্ধবি,
আর এই ঝগড়াটে মেয়েটি(মেঘা)হল
আমার আপন বাবার মেয়ে।
ঝগড়া করাই বিশ্ব চ্যাম্পিয়ন।
কিন্তু আমার আর মেঘার মাঝে
বোঝাপড়াটা খুব ভাল।
মাঝে কিছুদিন একটু সমস্যাই
পরেছিলাম মেঘাকে নিয়ে।
যদিও সমস্যাটা কি তা আমি জানিনা,
আম্মু আর আব্বু জানে।
আমাকে বলতে চাইনা তারা।
কিছু জিজ্ঞাসা করলেই বলে যে
এমনিই মেঘার শরির খারাপ,তাছাড়া
কিছুনা।
আমিও আর জোর করিনা এই বিষয়
নিয়ে।
সব মিলে দিনকাল খুব ভাল যাচ্ছিল
আমাদের।
মাঝে মাঝে মেঘাকে হাত করে
নিলার সাথে দেখা করতাম আমি।
.
ভাই বোনের সম্পর্কটা যে আসলে কি
তা আমি মেঘার থেকে জেনেছি।
খুব খুব ভালবাসে আমাকে মেঘা।
আমার জানা মতে পৃথিবীর
সবথেকে ভাল সম্পর্ক হল ভাই বোনের
সম্পর্ক।
এই ভালবাসাই থাকেনা কোন
ঠকবাজি,
থাকেনা কোন প্রতারনা।
.
কিছু দিন আগে চাকরির জন্য একটা
ভাইভা দিয়েছিলাম আমি।
আল্লাহ্র রহমতে চাকরি টাও হয়ে
গেছে।
সব ছেড়ে অন্য এক জাইগাই গিয়ে
কেমনে থাকব জানি না আমি।
.
মা__সাবধানে থাকিস বাবা,
আমি__আচ্ছা মা„আসি বাবা,দোয়া কর।
আসি রে পিচ্চি।
মেঘা__ভাইয়া আমি পিচ্চি না মোটেও
(কান্নার সুরে),
আমি__আচ্চা রে বোন, মা বাবার খেয়াল
রাখিস,সাথে তোর ভাবি কেও।
মেঘা__আচ্চা ভাইয়া ভাল থেক,পৌঁছিয়ে
ফোন দিও।
সব ছেড়ে চলে আসলাম অচেনা শহরে।
হাজার লোকের ভিড়ে মেঘাকে খুব
মিস করতে ছিলাম।
যদিও ফোনে কথা হত মেঘার
সাথে তবুও মিস করতাম ছোট
বোনটাকে।
.
নতুন জাইগা নতুন মানুষজন সব মিলে
পরিবেশটা বেশ গম্ভির লাগছিল।
তাই ভাবছিলাম অফিস থেকে কিছু
দিনের ছুটি নিয়ে ঘুরে আসব বাসা
থেকে।
এইসব নিয়ে ভাবছি আর এরি মধ্যে
বাবার ফোন।
আমি__হ্যা বাবা কেমন আছ??
বাবা__অনেক অনেক ভাল রে(কেমন
জানি কান্না কান্না ভাব?
আমি__কি হইছে বাবা তোমার কন্ঠটা
এমন লাগছে কেন??
বাবা__তোর আম্মু একটু অসুস্থ বাবা।
বাসাই আসতে পারবি??
আমি__হা বাবা,আমি কালই আসছি।
বাবা__অকে বাবা।
ফোনটা কেটে দিয়ে ভাবছি আম্মুর
আবার কি হল??
কালইতো আম্মু বলল ভাল আছে,
তাইলে??
মেঘার কিছু হলনা তো আবার,
এইসব ভাবছি আনমনে।
.
পরের দিন---
অনেক ভাল লাগছে বাসাই যাচ্ছি
আবার খারাপ ও লাগছে আম্মুর শরির
খারাপ বলে।
রাস্তা যেন ফুরাচ্ছেই নাহ আজকে।
কত দুর মনে হচ্ছে বাসাটা আমার।
প্রায় ৪ ঘন্টা পর বাসাই ফিরলাম
বিকেল বেলা।
বাসাই ঢুকেই দেখি আমার সব
আত্বীয়রা এসেছে।
কিন্তু কারোর মন ভালনা।
কেও কাদছে,
কেও কারোর সাথে কথা বলছে।
আমাকে দেখে বাবা এসে জরিয়ে
ধরল আমাকে।
এই প্রথম বাবা আমাকে জরিয়ে ধরল
আমি বড় হয়ে।
বাবা কি হইছে,আমাকে তো বললে
আম্মুর শরির ভাল না কিন্তু আম্মুতো
বশে আছে।
আম্মু কাদছে কেন বাবা??
বাবা কে শুয়ে আছে এই ভাবে লাশ
হয়ে??
বাবা মেঘা কই??
ওকে দেখছি না কেন??
বাবা কোন উত্তর দেইনা,
খালি আমার দিকে ফ্যালফ্যাল
করে চেয়ে আছে।
.
হতাৎ কে যেন এসে শোয়া লাশটির
মুখটি খুলে দিল।
তাকিয়ে দেখে আমি আকাশ
থেকে পরলাম।
এত আমার মেঘা।
আমার পৃথিবীটা যেন আর আসল
জাইগাই নেই,
কে যেন টেনে হেচরে আমার
পৃথিবিটা নিয়ে যাচ্ছিল।
মেঘার চেহারাটা যেন আমার
দিকেই চেয়ে আছে।
যেন বার বার বলছে ভাইয়া আমি
তোকে ভালবাসিরে ভাইয়া,
খুব খুব ভালবাসি রে।
আমার খুব কস্ট হচ্ছে এই ভাবে সুয়ে
থাকতে।
আমাকে একটু তোল না শোয়া থেকে??
কি হল ভাইয়া??
.
আমি একবার বাবার দিকে তাকাই,
একবার আম্মুর দিকে তাকাই।
প্রিয়জন হারানোর ব্যথাটা হইত
তারাই ভাল যানবেন।
মেঘার লাশের পাশে বসে আছি স্তব্দ
হয়ে।
হতাৎ মেঘার হাতের দিকে চোখ গেল
আমার।
ওর হাতে সেই রকম ভাবে মেহেদি
দেওয়া দেখলাম।
ওর হাতটা যেন আমাকে বার বার
বলছে একটু হাতে মেহেদি দিয়ে
দেনা ভাইয়া???
দেনা প্লিজ??
নিশ্বাস যেন বন্ধ হয়ে আসছে আমার।
প্রিয়জন হারানোর বেদনা সেটা
আজ বুঝলাম।
কত কস্টের,।
.
মেঘার জানাজা শেষ করে মাটি
দিয়ে বাসাই আসলাম।
পুরা বাড়িটা আজ মরুহিন
লাগছে,কেমন জানি খা খা করছে।
নিস্তব্ধ বাড়িটা আজকে।
মেঘার ঘরে বসে আছি।
কি সুন্দর করে সাজানো ঘরটা।
বড় বড় সব ছবি টাংগানো,
সব ছবি গুলা আমার আর মেঘার।
.
কত স্বৃতি মনে পরছে আজকে।
মেঘা যেন পেছন থেকে বলছে
ভাইয়া আমি তোকে ছাড়া
কেমনে থাকব এই অন্ধকার কবরে??
আমি মরতে চাইনি রে ভাইয়া।
হঠাৎ মনে পরল মেঘা কেমনে মারা
গেল সেটা তো আমি জানিই না।
পরে বাবা আর আম্মুর থেকে
জানতে পারলাম ওর ব্লাড
ক্যান্সার হয়েছিল অনেক আগেই।
আমাকে বলেনি কারন নাকি আমি
ভেংগে পরতাম তাই।
এখনতো আরও ভেংগে পরেছি আমি।
কিভাবে বাচবো মেঘাকে ছাড়া??
রাতে সুয়ে আছি মেঘার ঘরেই।
.
মধ্য রাতে ঘুম ভেংগে দেখি
মেঘা আমার পাশে বসা।
আমাকে বলছে ভাইয়া আমার না খুব
কস্ট হচ্ছে অন্ধকারে থাকতে,
আমাকে ছাড়া কিভাবে ঘুমাচ্ছিস
ভাইয়া??
পারবি আমাকে ছাড়া থাকতে??
এই সব বলেই মেঘা হারিয়ে গেল।
বুক চাপ্টিয়ে বার বার বলতে ইচ্ছা
করছে,
আমি তোকে খুব খুবউউব ভালবাসিরে মেঘা।
আমি পারবনা তোকে ছাড়া থাকতে।
।।
।।
বিদ্রঃছোট বোন কে কেও কখনো কষ্ট দিওনা রে ভাই।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Copyright © 2013 আতিকের ডায়েরী All Right Reserved